মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল

আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল

আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘আজকে নির্বাচনি তফসিল ঘোষণা হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশে এমন একটি প্রতিনিধিত্ব পার্লামেন্ট গঠন করবো, যে পার্লামেন্ট বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। আর তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা তারেক রহমান।’ 

তিনি বলেন, ‘আমি আপনাদের মধ্যে স্বতস্ফূর্ততার অভাব দেখছি। আপনারা গত ১৫ বছর লড়াই করেছেন। তার আগেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকের এই নির্বাচনের লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। সবচেয়ে কঠিন লড়াই। এই লড়াই একটি শক্তির বিরুদ্ধে সামনে দিকে এগিয়ে যাওয়ার লড়াই। আপনাদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে।’