বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ ‘পার্টনার্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। ‘লিভারের সুস্বাস্থ্যের জন্য একসঙ্গে, উন্নত রোগীসেবার জন্য একসঙ্গে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মেডল্যাব বিডি (MedLab BD) এবং ভারতের হায়দ্রাবাদের মেডিকভার হসপিট্যালস, সেকেন্দ্রাবাদ (Medicover Hospitals, Secunderabad)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডল্যাব বিডির সিইও এবং প্রতিষ্ঠাতা মবিন উদ্দিন আহমেদ (Mobin Uddin Ahmed)। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিকভার হসপিট্যালস-এর ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট (IBD) বিভাগের এজিএম আইয়ুব খান (Ayub Khan) এবং ম্যানেজার ওমর খান (Omar Khan)।
মানিকগঞ্জের স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে হেপাটাইটিস প্রতিরোধ, লিভারের সুস্বাস্থ্য রক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো পরীক্ষা-নিরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে লিভারের জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি উন্নত চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশি রোগীদের চিকিৎসা-পরামর্শ, হাসপাতাল নির্বাচন, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ এবং চিকিৎসাসেবা প্রাপ্তির বিভিন্ন প্রক্রিয়ায় মেডল্যাব বিডি সহযোগিতা ও পরামর্শ প্রদান করে।
অনুষ্ঠানে চিকিৎসক, হাসপাতালের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীরা হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি
