বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রুপালি পর্দা থেকে গানের খাতায় আমিন খান

রুপালি পর্দা থেকে গানের খাতায় আমিন খান

রুপালি পর্দা থেকে গানের খাতায় আমিন খান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেকের পর খুব অল্প সময়েই অভিনয়গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। সময়ের সঙ্গে তার অনেক সমসাময়িক তারকার ক্যারিয়ারে ভাটা পড়লেও আমিন খান এখনো অভিনয়ে সক্রিয়। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি ‘গীতিকার’ হিসেবে এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন।

সম্প্রতি প্রথমবারের মতো গান লিখেছেন আমিন খান। ‘কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গানটির ভিডিও তৈরি করা হয়েছে। 

গত ২৭ জুলাই, প্রকাশিত গানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ ২ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৮ হাজার ব্যবহারকারী। মন্তব্যের ঘরেও অধিকাংশ শ্রোতা প্রশংসা করেছেন আমিন খানের গীতিকার হিসেবে অভিষেককে। 

প্রথম গান নিয়ে অনুভূতি ব্যক্ত করে রাইজিংবিডিকে আমিন খান বলেন, “কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ গানটির মাধ্যমে প্রথমবার গান লিখলাম। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। অনেকে মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন, আবার অনেকেই ফোন করে শুভেচ্ছা দিয়েছেন। কেউ কেউ নিয়মিত লেখার পরামর্শও দিচ্ছেন। সব মিলিয়ে শ্রোতাদের ভালোবাসা ও উৎসাহ পেলে ভবিষ্যতেও গান লিখতে চাই।” 

পরিচালক মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আমিন খানের। এতে তার বিপরীতে অভিনয় করেন রথী। প্রথম চলচ্চিত্র দিয়েই দর্শকের নজর কাড়েন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। 

অভিনয়ের পাশাপাশি এবার গীতিকার হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন আমিন খান। এদিকে খুব শিগগির নতুন একটি চলচ্চিত্রেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।