মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীরবতা ভাঙলেন বাদশার স্ত্রী, দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত

নীরবতা ভাঙলেন বাদশার স্ত্রী, দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত

নীরবতা ভাঙলেন বাদশার স্ত্রী, দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত


ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশার দাম্পত্য জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। তার বর্তমান স্ত্রী অভিনেত্রী ইশা রিখির একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেন ইশা। সেখানে তিনি লেখেন, ‘এমন কিছু লড়াই আছে, যার কোনো দৃশ্যমান ক্ষতচিহ্ন থাকে না। দীর্ঘ সময় আমি নীরব ছিলাম, কারণ আমি ভীত ছিলাম। আমার স্বামীর প্রভাব, ক্ষমতা ও সম্পদ আমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে, নিজেকে বুঝিয়েছিলাম- চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। নীরবতা মানেই মেনে নেওয়া নয়, ওটা ছিল টিকে থাকার লড়াই। আজ আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছি। হয়তো পুরো ঘটনাটি বলার মতো অবস্থায় এখনো নেই, তবে সবকিছু ঠিক আছে-এমন ভান করা বন্ধ করার জন্য আমি প্রস্তুত।’

ইশার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি কোথাও বাদশার নাম উল্লেখ করেননি কিংবা নির্দিষ্ট কোনো অভিযোগও তোলেননি। তারপরও নেটিজেনদের একাংশের ধারণা, তার এই বক্তব্য দাম্পত্য জীবনের অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে।