বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

হৃদয়ের ঝোড়ো ইনিংস, ক্যাচ ধরে লাখ টাকা পেলেন দর্শক

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়। ইনিংসের শেষদিকে নেমে মাত্র ৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন জাফনা কিংসের এই তারকা। তবে তার বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি আলোচনায় এসেছে এক দর্শকের দুর্দান্ত ক্যাচও।

কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে প্রথম দুই বলে ১ রান নেওয়ার পর শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান হৃদয়। পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানির করা ওই ওভারে চারটি ছক্কা ও একটি চার হাঁকান তিনি। ওভারের পঞ্চম বলে মিডঅফের ওপর দিয়ে বল সীমানার বাইরে পাঠান বাংলাদেশের এই ব্যাটার।

যদিও বলটি ছক্কা হলেও সেটির ক্যাচ লুফে নেন গ্যালারিতে থাকা এক দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যাচটি ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ওই দর্শক। তার অসাধারণ ক্যাচের পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন ১ লাখ টাকা। 

দর্শকের এই পুরস্কারের খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃদয় নিজেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ক্যাচের ভিডিও শেয়ার করে হৃদয় লিখেছেন, ‘ভাই, নিজের চেয়েও তোমার জন্য আমি বেশি খুশি। ওই ক্যাচটার জন্য তুমি ১ লাখ টাকা পাবে—এ খবরটা শুনে ঠিক কী অনুভূতি হয়েছিল, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক ভালোবাসা রইল।’

এদিকে হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে জয় পেয়েছে জাফনা কিংস। প্রথমে ব্যাট করে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। জবাবে ১৮৩ রানের বেশি করতে পারেনি কলম্বো স্ট্রাইকার্স। ফলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা।

চলতি এলপিএলে হৃদয়ের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে নিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়ান তিনি। ক্যান্ডির বিপক্ষে ২১ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন বাংলাদেশের এই ব্যাটার।