বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানের
আন্তজেলা অটোরিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের মো. জিন্দার
আলী মোল্লার ছেলে মো. জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) ও একই উপজেলার কান্দাবাড়ী গ্রামের
মো. নুরুদ্দিন শেখের ছেলে মো. শিপন শেখ (২৮)।
 

বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ জুলাই)
সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা মোড় এলাকা থেকে ইজিবাইক ও অটোরিক্সা
ছিনতাইকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, প্রাাথমিক
জিজ্ঞাসাবাদে আসামিরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পানীয় বা কোন ধরণের খাবার খাইয়ে
চালককে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার
করেছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামী ও ছিনিয়ে নেয়া অটোরিকশা ও ইজিবাইক
উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
 

উল্লেখ্য, গত ১৭ জুলাই গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলী পার্ক এলাকার
অটোরিক্সা চালক জাহিদ বিশ্বাসকে (৪২) হত্যা করে অটোরিক্সা ছিনতাই কারা হয়। নিহত
জাহিদ বিশ^াস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এরপর গত ২০ জুলাই গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায়
অটোরিক্সা চালক আলেক মন্ডলকে অচেতন করে তাঁর অটোরিক্সা ছিনিয়ে নেয় এই চক্র। আলেক
মন্ডল ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের মাজেদ মন্ডলের ছেলে।
 

এর দুইদিন পর গত ২২ জুলাই রাতে দুর্বৃত্তরা অটোরিক্সা চালক হাসান বেপারীকে অচেতন করে
গোয়ালন্দ রেলগেট এলাকায় ফেলে রেখে তার অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। হাসান বেপারী
ফরিদপুর সদর উপজেলার ইসলামপুর এলাকার মাজেদ বেপারীর ছেলে। পরপর তিনটি ঘটনায় স্থানীয়
অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। 


মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি