শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

গৌরব খান্নার সঙ্গে প্রেম গুঞ্জনের জবাবে মুখ খুললেন অনুপমা’র নিধি

গৌরব খান্নার সঙ্গে প্রেম গুঞ্জনের জবাবে মুখ খুললেন অনুপমা’র নিধি

গৌরব খান্নার সঙ্গে প্রেম গুঞ্জনের জবাবে মুখ খুললেন অনুপমা’র নিধি

জনপ্রিয় সিরিয়াল অনুপমা-এর ‘কিঞ্জল’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী নিধি শাহ হঠাৎ করেই আলোচনায়। সাবেক সহ-অভিনেতা এবং বিগ বস ১৯-এর বিজয়ী গৌরব খান্নার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়েই মূলত চর্চা।   গৌরব ইতিমধ্যেই ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে পরিচিত এবং তার স্ত্রী অঙ্কাংশা চমোলার সঙ্গে বেশ ভালো আছেন। তবে নিধিকে ঘিরে ছড়ানো অভিযোগে তিনি এখনও কিছু না বললেও এবার জবাব দিলো নিধি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নজরে আসে নিধি কিছু ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন যেখানে গৌরবের ‘বিগ বস ১৯’ বিজয়ী হওয়ায় ব্যঙ্গ করা হয়েছে। সেই লাইক থেকেই শুরু হয় জল্পনা তাদের নাকি অনুপমা শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা ছিল। ফ্রি প্রেস জার্নালের রিপোর্টে বলা হয়, এক নেটিজেন মন্তব্য করেন, ওদের অনুপমার সময় থেকেই সম্পর্ক ছিল। জবাবে নিধি ব্যঙ্গ-রসিক ভঙ্গিতে লিখে বসেন, হ্যাঁ, আপনি তো আরও ভালো জানেন, সঙ্গে হাসির ইমোজি।

আরও পড়ুন: ঐশ্বরিয়া আর আরাধ্যাকে নিয়ে অভিষেকের স্বীকারোক্তি, নতুন আলোচনার সূত্রপাতএদিকে গৌরব খান্নাকে প্রশ্ন করা হয়েছিল, কিছু মানুষ তার বিগ বস ১৯-এর জয় নিয়ে সন্দেহ প্রকাশ করছে, এমনকি অনেকে ভাবছেন তিনি এটার যোগ্য নয় এটা নিয়ে তার ভাবনা কি। জবাবে গৌরব বলেন, আমি সেখানে ১৫ জন মানুষকে খুশি করতে যাইনি। আমি সেখানে গিয়েছিলাম ১৫০ কোটি দর্শককে ছুঁতে। তাদের মন জয় করতে পেরেছি বলেই তারা আমাকে ভোট দিয়েছেন। ঘরের ভিতরের ১৫ জন তো আমাকে প্রতি সপ্তাহেই নির্বাচিত করছিল।

আরও পড়ুন: 

বাবার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান জানালেন ডিপজল
ঐশ্বরিয়া রাইকে নিয়ে নতুন তথ্য দিলেন রজনীকান্ত
প্রসঙ্গত, এবারের বিগ বস ১৯-এ চ্যাম্পিয়ন হয়ে গৌরব জিতেছেন ট্রফি এবং ৫০ লাখ রুপির পুরস্কার। শীর্ষ পাঁচে ছিলেন গৌরব খান্না, ফারহানা ভাট, তানিয়া মিত্তাল, অমাল মালিক এবং প্রণিত মোরে। প্রথম রানার-আপ হন ফারহানা ভাট।