বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, অপহরণ চক্রের মূল হোতা মো. জাকারিয়া গ্রেফতার।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, অপহরণ চক্রের মূল হোতা মো. জাকারিয়া গ্রেফতার।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, অপহরণ চক্রের মূল হোতা মো. জাকারিয়া গ্রেফতার।

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।‎‎বুধবার (২৯ জুলাই) শিশুটিকে উদ্ধার সহ অপহরনকারী মো. জাকারিয়া (৩৭)কে আটক করে কক্সবাজার জেলা পুলিশ।
 

‎‎এই ঘটনায় বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)জাহিদুর রহমান সাংবাদিকদের জানান,‎গেলো ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার মো. জুনায়েদ ও পারমিন আরা দম্পতির ৫ বছরের শিশু সন্তান রহমত আলীকে অপহরণ করা হয়।অপহরণের পর শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং ভিকটিমের পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পুলিশকে না জানিয়ে তিনলাখ বিশ হাজার টাকা দিয়ে শিশুটিকে উদ্ধার করে।পরে বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী জাকারিয়া কে আটক করে।‎‎
 

এদিকে প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকা শিশুটির বাবা মো:জুনায়েদ জানান,অপহরণকারীরা ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবী করে পরে কুতুপালং বাজারে গিয়ে কয়েকটি নগদ নাম্বারে টাকা পাঠিয়ে তার শিশু রহমত আলীকে উদ্ধার করে।‎‎
অন্যদিক ​অপহরণ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযানের পাশাপাশি উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারে হেফাজতে রাখা হয়েছে এবং আটক আসামী রোহিঙ্গা জাকারিয়াকে আদালতে পাঠানো হয়েছে। 

মীর কাশেম, আজাদ