মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্মৃতিফলক প্রাঙ্গণ হয়ে ওঠে স্মরণ ও কৃতজ্ঞতার আবেগে গাঁথা। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিস্তম্ভ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হামিদ মোল্লা, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ শরীফ উল্যাহ ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছির উদ্দিন জুয়েল প্রমুখ।
