পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক আকস্মিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। আন্তর্জাতিক মানবিক সংস্থা স্টার্ট নোটওয়ার্ক, বাংলাদেশ-এর সহযোগিতায় এবং Alert-B075 প্রকল্পের আওতায় গত ২১ ও ২৯ জুলাই, ২০২৬ তারিখে রূপকারী ও বাঘাইছড়ি ইউনিয়নে পর্যায়ক্রমে ৪৫০টি পরিবারের মাঝে খাদ্য, স্বাস্থ্যবিধি (হাইজিন কিট), শিশু শিক্ষা সামগ্রী ও জরুরি আশ্রয়ণ সহায়তা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে গত ২১ জুলাই রূপকারী ইউনিয়নে ১৫০টি পরিবার এবং ২৯ জুলাই বাঘাইছড়ি ইউনিয়নে ৩০০টি দুর্গত পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু জ্যাসমিন চাকমা এবং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কনকন চাকমা। অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার উপজেলা ফোকাল রূপম চাকমা।
আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি প্রতিনিধি।
