বুধবার (২৯ জুলাই) কুটি ইউনিয়ন পরিষদের পেছনে একটি ডোবা ভরাট করার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. টিটু মিয়া (৩৫) ও রথিন রায় (৩২)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ডোবা ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ২৫টি পাইপ বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
