মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল


কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে এই মিছিল বের করা হয়। শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত মনোনয়নপ্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর রাজনৈতিক কার্যালয় থেকে নারীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। এতে দুই শতাধিক নারী সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা ও গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।

জানা যায়, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে তাকে অযোগ্য দাবি করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন রেজাউল করিম খান চুন্নুসহ মনোনয়নবঞ্চিত প্রভাবশালী বিএনপি নেতারা।