বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চৌহালীতে ভাঙনকবলিত পরিবারের পাশে জেলা প্রশাসন

চৌহালীতে ভাঙনকবলিত পরিবারের পাশে জেলা প্রশাসন

চৌহালীতে ভাঙনকবলিত পরিবারের পাশে জেলা প্রশাসন

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সরকারি সফরের অংশ হিসেবে যমুনা বিধৌত চৌহালী উপজেলা পরিদর্শন করেছেন। সফরকালে তিনি যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চৌহালী উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙনকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ২৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৪২ বান্ডিল ঢেউটিনের বিপরীতে পরিবারপ্রতি ৩ হাজার টাকা হিসেবে মোট ১ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া নদীগর্ভে বসতভিটা বিলীন হওয়া আরও ১৫টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে ১৩৩টি পরিবারের মধ্যে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। তিনি শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে পাঠদান করেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস এবং চৌহালী থানা পরিদর্শন করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলী সঞ্চালনা করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোছা. শাহনাজ পারভীন, চৌহালী থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, চলতি দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হাবলু), চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।