রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে পা রাখলেন মধুমিতা সরকার

বাংলাদেশে পা রাখলেন মধুমিতা সরকার

বাংলাদেশে পা রাখলেন মধুমিতা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। 

আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতেই মধুমিতার এই সফর বলে জাগো নিউজকে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’

শুটিং কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘আজ শুধু মহরত। সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে।’

বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (মধ্যে)

‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন।

সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।