জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের স্মৃতি স্মরণ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে পাটমহল মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন—
জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল
পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার
উপজেলা জামায়াতের সম্পাদক আবদুল্লাহ মোমতাজ
সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। তারা হুশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় বাস্তবায়নে টালবাহানা করা হলে বর্তমান সরকারকেও শেখ হাসিনা সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে।
