বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে তিন জন ইউপি প্রশাসনিক কর্মকর্তার অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট কর্মচারী ক্লাবে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধিত বিদায়ী তিন কর্মকর্তা হলেন:
১. জনাব মোঃ আতাহার উদ্দিন খান — তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ, তাড়াইল।
২. জনাব মোঃ জাফর আলী — বারঘড়িয়া ইউনিয়ন পরিষদ, করিমগঞ্জ।
৩. জনাব মোঃ আমীর হামজা — কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ, করিমগঞ্জ।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মোঃ সালাউদ্দিন ও সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান রিপন সহ জেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বিদায়ী সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ সালাউদ্দিন বলেন, "আমাদের সংগঠনের অত্যন্ত দক্ষ ও প্রাণপ্রিয় তিন জন সদস্যকে আজ বিদায় জানাতে হচ্ছে, যা সত্যিই বেদনার। তারা কর্মজীবনে অত্যন্ত সৎ ও ভালো মানুষ ছিলেন। আমরা
তাদের অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।"
বিদায়ী কর্মকর্তাদের পক্ষে মোঃ আতাহার উদ্দিন খান অনুভূতি প্রকাশ করে বলেন, "আমাদের প্রিয় ও প্রাণের সংগঠন থেকে দেওয়া এই ভালোবাসাপূর্ণ বিদায় সংবর্ধনার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
অনুষ্ঠানে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
