শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‌্যালি

ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‌্যালি

ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‌্যালি

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়, মেডিকেল অফিসার ডা.রুকাইয়া রিফাত, ডা.আনিছুর রহমান সহ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিশুদের মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায় বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। 

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ