শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের পুত্র।

শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন তারা। পরে দুপুরে প্যারাসেইলিং করতে গিয়ে প্যারাসেইলিং থেকে সমুদ্রে ছিটকে পড়ে। সেখানে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

মোঃ ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটে। তারপরও রহস্যময় কারণে তার প্যারাসেইলিং বন্ধ ঘোষণা করার কয়েকদিন পর পুনরায় চালু করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যটকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল  বলেন, দুপুর ২ টা ১০ এর দিকে হাসপাতালে নিয়ে আসা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। পরে পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ জানা যাবে। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার