সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় তিন মাস থাকবেন, গাইবেন অনেক শহরে। এর মধ্যে দেশে প্রকাশিত হলো তার নতুন গান ‘ভিজিয়ে দিয়ো না’। এ গানের মাধ্যমে যাত্রা করল নতুন অ্যালবাম ‘বাদলা স্মৃতি’।
গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। এই অ্যালবামে মোট চারটি গান। এর মধ্যে একটি প্রকাশিত হলো মিউজিক ভিডিওসহ। আরও দুটি গানের মিউজিক ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে। সেগুলো প্রকাশ্যে আসবে ধাপে ধাপে।
‘ভিজি দিয়ো না’সহ সবগুলো গানের কথা লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং নির্মাতা আহসান ইমাম। সুর-সংগীতে শান শায়েক। বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান শায়েক ও পিন্টু ঘোষ।
এ প্রসঙ্গে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেল, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান অভিমান, স্মৃতি, প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ অ্যালবামের গানগুলোর কথা, সুরে আর চিত্রায়নে। এ দেশের বর্ষা আর প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। আর সেটাই ধরার চেষ্টা করা হয়েছে ‘বাদলা স্মৃতি’ অ্যালবামে