শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​কটিয়াদী পাট বাজারে অগ্নিকাণ্ড

​কটিয়াদী পাট বাজারে অগ্নিকাণ্ড

​কটিয়াদী পাট বাজারে অগ্নিকাণ্ড

পানির অভাবে নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে -কিশোরগঞ্জ জেলার কটিয়াদি সদরে আজ
​শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে  পাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, কটিয়াদী পাটপট্টিতে কমল সাহার গুদামে আনার জন্য একটি ট্রাকে বোঝাইকৃত প্রায় ১০০ মণ পাটে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পানির সঠিক উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার কঠিন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

প্রতিবেদক মো : রেজুয়ানুল হক।