শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা

মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা

মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান চার দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (২৮ জুলাই) মালদ্বীপে পৌঁছান। ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিরনগর উপজেলার প্রবাসী এবং মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন।

চার দিনের এই সফরে তিনি মালদ্বীপে বসবাসরত নাসিরনগরের প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।
শুক্রবার (৩১ জুলাই) মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম. এ. হান্নান বলেন, নাসিরনগরের প্রবাসীদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন ও বিপুল ভোটেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতেই তার এ মালদ্বীপ সফর।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে প্রবাসীদের জন্য 'প্রবাসী কার্ড' চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার নির্বাচনী এলাকার সকল প্রবাসীকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের অন্যান্য সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এই সুবিধার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ আলতাফ হোসাইন, মোঃ শাহ আলম, মোঃ ফারুক হোসেন ও মোঃ এরশাদ মোল্লা; সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম; সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াস; মোঃ জামাল হোসেন; প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার; যুবদল নেতা মোঃ দেলোয়ার প্রবাসী ব্যবসায়ী আবু আহম্মেদ সেলিম মিয়াসহ মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন। যুবদল নেতা ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম। 

মোঃ আল আমিন | মালদ্বীপ প্রতিনিধি: