বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে নগরকান্দা ও মধুখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

ফরিদপুরে নগরকান্দা ও মধুখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

ফরিদপুরে নগরকান্দা ও মধুখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে  তিনজন গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে পৃথক অভিযান চালিয়ে ৮৩ বোতল স্কাফ সিরাপ, ২০ বোতল ফেয়ারডিল ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। 
উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৯ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরকান্দা ও মধুখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী বড়শ্রীবড়দী এলাকার রেলগেটসংলগ্ন ভাঙ্গা-খুলনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ বোতল স্কাফ সিরাপ ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ এসএম টুটুল (৪০) ও মো. শাহিন আকনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা।
অপরদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার ভেল্লাকান্দি এলাকায় গড়াই সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল স্কাফ সিরাপ ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. জহিরুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর