দীর্ঘদিন ধরেই নানা সংকটে ধুঁকছে দেশের চলচ্চিত্রশিল্প। প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়া, বিনিয়োগের অনিশ্চয়তা, চিত্রনাট্য ও সৃজনশীলতার ঘাটতি, দুর্বল নীতিমালা এবং আয়ের সীমিত উৎস-সব মিলিয়ে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই শিল্প। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জোর দিয়েছেন সম্মিলিত উদ্যোগ, কার্যকর নীতিমালা ও নতুন বাণিজ্যিক পরিকল্পনার ওপর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে অনুষ্ঠিত হয়েছে ‘আমাদের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও প্রযোজক হেলাল খান। সেমিনারে সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
এতে আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ, ছটকু আহমেদ, শাহ আলম কিরণ, হাবিবুল ইসলাম হাবীব, সাইমন তারিকসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা