কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি এলাকায় লাইসেন্স ছাড়াই জবাইখানা ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট ২০২৬) রাজারহাট উপজেলার নাককাটি এলাকায় অবস্থিত ওবায়দুল ট্রেডার্স-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।অভিযানে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জবাইখানা ও মাংস বিক্রয় স্থাপনা পরিচালনা করছে বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারা ৯(১) লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ২৪(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাজারহাট-এর প্রতিনিধি এবং রাজারহাট থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আইনানুগ লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
