বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের উদ্যোগে নির্বাহী কমিটির ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। "সুখ লাভের প্রকৃত পন্থা হলো অপরকে সুখী করা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের সভাপতি জনাব সোহানা নাসরিন।
উক্ত সভায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বপ্রাপ্ত রোভার স্কাউট নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় রোভার স্কাউটিংয়ের ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন করণীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং স্কাউটিং কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।
মো : রেজুয়ানুল হক প্রতিদিন :
