শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে  নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রাইল গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মো. আলতাব আলীকে (৫৩) তার নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার হেফাজত থেকে ২৫টি পুরিয়ায় রাখা মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নাচোল থানার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ  জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

মোঃহাবিবুর রহমান তাঁর  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :