মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মুখে হাসি, কৃষির রূপান্তরের পথে কালীগঞ্জে

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মুখে হাসি, কৃষির রূপান্তরের পথে কালীগঞ্জে

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মুখে হাসি, কৃষির রূপান্তরের পথে কালীগঞ্জে

গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার (৪ আগস্ট) ছিল ব্যতিক্রমী এক দিন। দুপুর থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিড় জমাতে থাকেন কৃষক, কৃষাণী, উদ্যোক্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ছিল ‘পার্টনার ফিল্ড স্কুল কংপ্রেস’ যা কৃষি ও গ্রামীণ রূপান্তরের এক আশাব্যঞ্জক পথচলা।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানার সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের পরিচালনায়

অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ প্রমুখ। তারা কৃষিতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী তার স্বাগত বক্তব্যে পার্টনার প্রকল্পের লক্ষ্য ও কাঠামো ব্যাখ্যা করেন। বক্তব্যে উঠে আসে কৃষির যান্ত্রিকীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, নারীর অংশগ্রহণ এবং কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনার বাস্তব চিত্র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মো. হাসান আলী সহ জেলার বিভিন্ন ব্লকের সরকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদর্শ কৃষকবৃন্দ ও নারী উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত কৃষকদের অনুপ্রাণিত করে।

একদিকে আলোচনা, অন্যদিকে সচিত্র প্রেজেন্টেশনে কৃষির উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দিনটি যেন কৃষকের নতুন স্বপ্ন দেখার এক উর্বর মঞ্চ হয়ে ওঠে।

তৈয়বুর রহমান
কালীগঞ্জ, গাজীপুর