মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

মাগুরার শালিখা উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সুইডেন হাইকমিশনের উপপ্রধান মিসেস হান্না নরেল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিএনআরএস-এর নির্বাহী পরিচালক ড. এম. মখলেছুর রহমান, প্রকল্প লিড মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সিএনআরএস-এর কর্মকর্তারা জানান, ২০২৪ সাল থেকে সুইডেন সরকারের অর্থায়নে মাগুরা সদর ও শালিখা উপজেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন, জলাশয় ব্যবস্থাপনা, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।
পরিদর্শনের অংশ হিসেবে ৩ ও ৪ আগস্ট হান্না নরেল শালিখার চুকিনগর এলাকায় সংগঠনের কার্যক্রম, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সভা, কানুদার খালের স্থায়ী মাছের অভয়াশ্রম, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান কর্মসূচি, ফটকি নদী খনন এবং মাছের অভয়াশ্রমসহ বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি ও প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন।
 

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান।
সৌজন্য সাক্ষাৎকালে হান্না নরেল প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেন। পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। 

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি: