রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে শীর্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে খেলা মানে কোটিপতি বনে যাওয়া। আইপিএলে খেলার লোভে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। সেটা করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আইপিএলে খেলার যোগ্যতা পেয়েছেন আমির। নিলামে ডাক পাবেন কি না তা সময়ই বলে দেবে। কিন্তু সেই লোভ করতে গিয়ে হিতের বিপরীত হয়ে গেল আমিরের? 

ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার বিষয়টি নিজেই জানিয়েছিলেন আমির। চলতি বছর ভাইটালিটি ব্লাস্টে তাকে সই করিয়েছে নটিংহ্যামশায়ার। গত জুন মাসে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন আমির। ফলে তিনি এখন ইংল্যান্ডের লিগে দেশীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ট্রেন্ট রকেটস দলে রয়েছেন আমির।

মোহাম্মদ আমিরের কাগজে কলমে বয়স এখন ৩৪। তবে বাস্তাবে আরও বেশি হতে পারে। এই বয়সে আমিরকে আইপিএলের কোনো দল খেলতে নেবে কিনা, বা নিলামে তার নাম থাকবে কিনা, সেই সিদ্ধান্ত আইপিএল গভর্নিং কাউন্সিলের। আমির নিজে অবশ্য জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আইপিএলে খেলতে তৈরি।

কিন্তু আইপিএলে খেলতে গিয়ে অন্য বিপদ হয়েছে আমিরের। এখন আর পাকিস্তান সুপার লিগে তিনি দেশীয় ক্রিকেটার নন। তিনি বিদেশি ক্রিকেটারের তালিকায় জায়গা পাবেন। চলতি বছর রাওয়ালপিন্ডির হয়ে খেলেছেন তিনি। ২০২৬ সালে যে ক্রিকেটারদের কেনা হয়েছে তারা দুই বছরের জন্য চুক্তিবদ্ধ। অর্থাৎ, আমির আগামী মৌসুমেও দেশীয় ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ। কিন্তু তিনি তো আর দেশীয় ক্রিকেটার নন। ফলে তার চুক্তিতে একটি সমস্যা তৈরি হয়েছে।

আগামী মরসুমে আমিরকে রাওয়ালপিন্ডি ধরে রাখতে পারবে কি না। যদি চুক্তির সমস্যা মিটেও, তার পরও একটি নতুন সমস্যা হতে পারে। আমিরকে নেওয়া মানে এক বিদেশি ক্রিকেটারের জায়গা দখল হয়ে যাওয়া। যে কারণে পাকিস্তান সুপার লিগে তার খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে।