মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গৃহগ্রাম, আলোকদিয়া এবং ঢাকারোড় সংলগ্ন কাঁচাবাজার এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আলোকদিয়া গৃহগ্রামের মোঃ কবির মুন্সী (৩২), আলোকদিয়ার মোঃ শাকিল বিশ্বাস (২৬) এবং বরুনাতৈল গ্রামের মোঃ শাহিনুর শেখ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন তিনটি মোবাইল কোর্ট মামলায় প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ কবির মুন্সী ও মোঃ শাকিল বিশ্বাসকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মোঃ শাহিনুর শেখকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
