বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ক্রিনটাইমের ফাঁকে চোখের যত্ন নিন চার উপায়ে

স্ক্রিনটাইমের ফাঁকে চোখের যত্ন নিন চার উপায়ে

স্ক্রিনটাইমের ফাঁকে চোখের যত্ন নিন চার উপায়ে

অফিসিয়াল কাজে তো বটেই, পড়াশোনা এবং ব্যক্তিগত নানান কাজ সামলাতে হয় কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে। এখন অসংখ্য মানুষের দিনের অধিকাংশ সময় কাটে ব্লু স্ক্রিনে তাকিয়ে। কাজের পরেও বিশ্রামের সময়টুকুও কাটে রিলস দেখে। এর চাপ বেশ মারাত্মকভাবেই চোখে পড়ে। অর্থাৎ লাগামহীন স্ক্রিন টাইম এবং পর্দার নীল আলো চোখের ক্ষতি করে। ছোট-বড় অনেকের চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখে জ্বালাভাব, মাথাব্যথা এবং চোখে চাপ অনুভব করার মতো সমস্যা দেখা দেয়। চোখের সুস্থতায় স্ক্রিনটাইম কমানো জরুরি। তবে একান্তই যদি কমাতে না পারেন তাহলে স্ক্রিনটাইমের ফাঁকে ফাঁকে কিছু নিয়ম মানুন। এর পাশাপাশি খাদ্যতালিকায় দুধ, গাজর, ডিম, মাছ, শাকসবজি ইত্যাদি রাখুন। 

২০-২০-২০ রুল
কাজের ফাঁকে এই নিয়ম মানতে হবে। ২০ মিনিট অন্তর ২০ মিটার দূরে ২০ সেকেন্ডের জন্য তাকাতে হবে। আর ২০ মিটার দূরে যেন কোনো স্ক্রিন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। খোলা জায়গা হলে ভালো। এমন জায়গায় চোখ রাখুন, যা দেখলে চোখের আরাম মেলে। প্রয়োজনে চোখ বুজেও বিশ্রাম নিতে পারেন। দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখার ফলে যে স্ট্রেস তৈরি হয়, তা কাটাতে সাহায্য করে ২০-২০-২০ রুল।  

চোখের পাতা ফেলা 
একটানা কাজ করছেন? চোখের পাতা ফেলতেই ভুলে গিয়েছেন? তাহলে সচেতন ভাবেই কয়েক বার ঘন ঘন চোখের পাতা ফেলুন। মাঝেমধ্যে চোখের পাতা ফেলেও চোখের ব্যায়াম করতে পারেন। 

চোখে পানির ঝাপটা দিন
চোখের অস্বস্তি কাটাতে চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে পারেন। তার চেয়ে ভালো হয় যদি দিনে দু থেকে আড়াই লিটার পানি পান করেন। চোখের পানি মূলত চোখের সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। শরীর হাইড্রেটেড থাকলে ড্রাই আইজের সমস্যা এড়ানো যায়। 

চশমা ও লুব্রিকেন্ট
মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের স্ক্রিন থেকে যে নীল আলো বা ব্লু লাইট বের হয়, সেটি চোখে ব্যাপক প্রভাব ফেলে। এই নীল আলো থেকে বাঁচতে চশমা ব্যবহার করতে পারেন। ব্লু লাইট প্রোটেক্টর চশমা পরতে পারেন। এ ছাড়া মাঝে মাঝে লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। চোখের লুব্রিকেন্ট দিলেও ড্রাই আইজের সমস্যা এড়াতে পারবেন।