রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাখিবন্ধু সম্মাননা পেলেন রুটস সিনেক্লাবের কর্নধার সামিনা ইসলাম

পাখিবন্ধু সম্মাননা পেলেন রুটস সিনেক্লাবের কর্নধার সামিনা ইসলাম

পাখিবন্ধু সম্মাননা পেলেন রুটস সিনেক্লাবের কর্নধার সামিনা ইসলাম

বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক, নৈতিক ও দায়িত্বশীল পাখি পালন সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘পাখি’ (PAKHI™ - Platform for Avian Knowledge, Husbandry & Innovation)। এ উপলক্ষে ফার অ্যান্ড ফেদার বাংলাদেশ লিমিটেড আয়োজন করে ‘খাঁচার বাইরে - প্রথম অধ্যায়: বাংলাদেশের পাখি পালনকারীদের সঙ্গে এক বিকেল’ শীর্ষক অনুষ্ঠানের।


শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর উত্তরার ফিওরি কফি অ্যান্ড বেকারিতে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি পালনকারী, পাখিপ্রেমী, গবেষক এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের পাখি খাতকে বিজ্ঞানভিত্তিক, সুসংগঠিত ও টেকসই শিল্পে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ প্রজনন ও জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখির চিকিৎসায় বিশেষজ্ঞ ডা. সিফাত ই. রাব্বানি।

অনুষ্ঠানে পরিবেশ, সংস্কৃতি ও পাখি সংরক্ষণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের চেয়ারপারসন সামিনা ইসলামকে ‘পাখিবন্ধু সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়।

সম্মাননা হাতে নিয়ে আপ্লুত সামিনা বলেন, ‘আমি সিনেমার মানুষ। তবে ছোটবেলা থেকেই পাখির প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করি। এবার পাখিবন্ধু সম্মাননা পেয়ে আমি সত্যিই আপ্লুত। আয়োজকদের প্রতি আমার কৃতজ্ঞতা। পাখিদের ভালোবেসে যারা এক হয়েছেন তাদের প্রতি ভালোবাসা।’

সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানে ‘পাখি’-এর লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো, কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সমন্বিত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে একটি আধুনিক পাখি-ভিত্তিক পরিবেশব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।

আয়োজকদের ভাষ্য, ‘খাঁচার বাইরে’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশের পাখি খাতের অংশীজনদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম হিসেবে নিয়মিত আয়োজন করা হবে। পাশাপাশি ‘পাখি’ দেশের পাখি পালন, স্বাস্থ্যসেবা, গবেষণা, শিক্ষা, নৈতিক প্রজনন ও উদ্ভাবনকে সমন্বিত করার লক্ষ্যে কাজ করবে।