বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্ধার’-এ নাজিফা তুষির রহস্যময় উপস্থিতি

আন্ধার’-এ নাজিফা তুষির রহস্যময় উপস্থিতি

আন্ধার’-এ নাজিফা তুষির রহস্যময় উপস্থিতি

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিতে নাজিফা তুষির প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতা। প্রকাশিত লুকে রহস্যময় এক আবহে দেখা গেছে তুষিকে। শুক্রবার (৩১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্থিরচিত্র শেয়ার করেন রায়হান রাফী। ছবিতে ‘নদী’ চরিত্রে থাকা নাজিফা তুষিকে দেখা যায় গভীর চিন্তায় নিমগ্ন। সামনে রাখা বই ও চায়ের কাপ, আর তার স্থির দৃষ্টি—সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী আবহ।

লুক প্রকাশ করে রায়হান রাফি জানান, এটি কোনো অফিসিয়াল পোস্টার নয়; বরং শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি মুহূর্ত। একইসঙ্গে তিনি বলেন, ‘আন্ধার’-এ দর্শক নাজিফা তুষির সবচেয়ে মোহময় উপস্থিতি দেখতে পাবেন।

এদিকে ফেসবুক পোস্টে নাজিফা তুষি জানান, প্রায় এক বছর ধরে তিনি এই চরিত্রটি নিয়ে নীরব ছিলেন। অবশেষে লুক প্রকাশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি নির্মাতা রায়হান রাফীকে ধন্যবাদ জানান।

তুষি লেখেন, “রায়হান রাফিকে ধন্যবাদ আমার লুকটা ‘লিক’ করে দেওয়ার জন্য। ‘আন্ধার’-এর নদী এখন পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে প্রিয় চরিত্র। চরিত্রটি আমাকে নানা ধরনের আবেগ নিয়ে কাজ করার সুযোগ দিয়েছে। এটি ছিল ভীষণ চ্যালেঞ্জিং, আবার একই সঙ্গে দারুণ তৃপ্তিদায়ক।”

তিনি আরও বলেন, এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তার জন্য অসাধারণ ছিল এবং বড় পর্দায় দর্শকদেরও চরিত্রটি ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইতের শাকিব চৌধুরীর গল্পে নির্মিত হচ্ছে ‘আন্ধার’। সিনেমাটি প্রযোজনা করছে ২২১বি। এতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, রেহান, আফসানা মিমি ও স্বর্ণালি চৈতী। 

আন্ধার’-এ নাজিফা তুষির রহস্যময় উপস্থিতি