বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ৯ আগস্ট মহেশখালী মাতারবাড়ী সফরে আসছেন প্রধানমন্ত্রী

আগামী ৯ আগস্ট মহেশখালী মাতারবাড়ী সফরে আসছেন প্রধানমন্ত্রী

আগামী ৯ আগস্ট মহেশখালী মাতারবাড়ী সফরে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজারের মহেশখালী সফরে আসছেন তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তিনি মহেশখালীর মাতারবাড়িতে অবস্থিত গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। একই দিন তিনি চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীতে ত্রাণ সহায়তা বিতরণ এবং গৃহহারা পরিবারগুলোকে নতুন নির্মিত বাড়ি হস্তান্তর করবেন।
 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এই সফরের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় প্রশাসন থেকে এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ গতকাল স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর মহেশখালী সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 'আগামী ৯ আগস্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালী এসে টাউনশিপ এলাকায় অবতরণ করবেন। তিনি মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর, কোল পাওয়ার, এলএনজিসহ অন্যান্য মেগা উন্নয়ন প্রকল্পগুলো সরাসরি পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তাও প্রদান করবেন।'
 

এটি কোনো জনসভা নয়, বরং সম্পূর্ণ অফিশিয়াল ভিজিট (সরকারি সফর) বলে উল্লেখ করেন এমপি ফরিদ।
মহেশখালীর উন্নয়ন ও গুরুত্ব তুলে ধরে এমপি বলেন, 'আমাদের এই প্রকল্পগুলো শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য একটি ইকোনমিক হাব (অর্থনৈতিক কেন্দ্র)। মহেশখালীকে অবহেলা করে কেউ টিকে থাকতে পারবে না।
এ সময় তিনি মহেশখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি— 'কক্সবাজারের সাথে সংযোগকারী মহেশখালী সেতু' নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জোরালোভাবে তুলে ধরার কথা জানান। পাশাপাশি প্যারাবন (ম্যানগ্রোভ বন) ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সি-ট্রাক সংকট নিরসনে নতুন জাহাজ আনার বিষয়েও তিনি সাংবাদিকদের অবহিত করেন।
 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে প্রধানমন্ত্রী ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন। এ সময় তিনি বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে মতবিনিময় করতে পারেন। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত এই মেগা প্রকল্প দেশের জ্বালানি অবকাঠামোয় নতুন মাত্রা যোগ করেছে।
 

মহেশখালী পরিদর্শন ছাড়াও একইদিন প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাবেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলায় স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহারা পরিবারগুলোকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে। সেসব বাড়ি প্রধানমন্ত্রী নিজে ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন এবং সংক্ষিপ্ত সমাবেশে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন।
বিশেষ করে পশ্চিম বাঁশখালীতে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি সমাবেশ ও ত্রাণ বিতরণ করবেন এবং একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নিমাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের হস্তান্তর করবেন। বিকেলে জুলাই স্মৃতি স্মরণে আয়োজিত বিএনপির একটি আলোচনা সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
 

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে আমাকে ও সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছি। 

 মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ