বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বেলকুচি উপজেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বেলকুচি উপজেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বেলকুচি উপজেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার শেরনগর স্কুল মাঠে গণমিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম।
 

মাবেশে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন ভুঁইয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছানোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব এবং উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল।
 

বক্তারা বলেন, দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনমুক্ত একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

এছাড়া সমাবেশে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।