আগামী ১৬ আগস্ট ২০২৬ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, এমপি-এর কিশোরগঞ্জ ও কটিয়াদী সফর সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা সার্কিট হাউজের হলরুমে অনুষ্ঠিত সভায় সার্বিক ব্যবস্থাপনা ও সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মো. শরীফুল আলম, এমপি।
সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বদরুজ্জামান ভূঁইয়া (সোহাগ)
