শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপদ সড়কের দাবিতে পাকুন্দিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিরাপদ সড়কের দাবিতে পাকুন্দিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিরাপদ সড়কের দাবিতে পাকুন্দিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা এবং চালকদের সতর্কতার উদ্দেশ্যে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ (বৃহস্পতিবার) পাকুন্দিয়া উপজেলার বিন্নাটি-টোক মহাসড়কে 'নিরাপদ সড়ক চাই (নিসচা), পাকুন্দিয়া উপজেলা শাখা' ও সামাজিক সংগঠন 'ভয়েস অব পাকুন্দিয়া'র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​আয়োজকরা জানান, বিগত দুই বছরে বিন্নাটি টু টোক মহাসড়কে একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য লোক আহত হয়েছেন। 

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আজ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​উক্ত দোয়া ও মোনাজাতে স্থানীয় মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন। দোয়া মাহফিল শেষে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।