সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুলিবিদ্ধ হাদী, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের

গুলিবিদ্ধ হাদী, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের

গুলিবিদ্ধ হাদী, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি শুরু হবে বলে জানিয়েছে ছাত্রদল।

 

 

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। এরইমধ্যে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদী রিকশায় ছিল। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।