শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আবারও লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আবারও লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন


বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা কাঞ্চন আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।সম্প্রতি কাঞ্চনের সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসায় যান রোজিনা। পরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। রোজিনা লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েকদিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।’তিনি আরও জানান, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন কাঞ্চন।

পোস্টে রোজিনা আরও উল্লেখ করেন, অসুস্থতার এই সময়ে কাঞ্চনের পাশে রয়েছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। তারা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন।

সবশেষে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গত সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা।


বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’