শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

না ধুয়ে টানা ১ মাস পরা যাবে টি-শার্ট!

না ধুয়ে টানা ১ মাস পরা যাবে টি-শার্ট!

না ধুয়ে টানা ১ মাস পরা যাবে টি-শার্ট!

না ধুয়ে টানা ৩০ দিন পরলেও গায়ে কোনো দুর্গন্ধ হবে না—এমনই এক অভাবনীয় টি-শার্ট বাজারে আনার দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘হেরকশার্ট ভি৫.০’। 

গ্রীষ্মের প্রচণ্ড গরমে যেখানে প্রতিদিনের পোশাক ধোয়া একপ্রকার নিত্যদিনের রুটিন, সেখানে না ধুয়ে পুরো এক মাস একটানা একই টি-শার্ট পরার দাবিটি শুনে অবিশ্বাস্য মনে হওয়াটাই স্বাভাবিক। 

তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, বিশেষ প্রযুক্তির কারণে এটি নিয়মিত পরলেও পুরোপুরি সতেজ থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, টি-শার্টটি তৈরিতে বিশেষ ৭টি উপাদানের সংমিশ্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কাপড়টিকে গন্ধমুক্ত রাখে। এসব উপকরণের মধ্যে রয়েছে কপার (তামা), সিলভার (রুপা), জিংক, সোনা এবং আগ্নেয়গিরির ছাই। 

এ ছাড়া বাকি দুটি উপাদানের নাম গোপন রাখা হয়েছে। 

এসব উপাদান কাপড়ের উপরিভাগে প্রলেপ হিসেবে দেওয়ার বদলে একেবারে সুতার ফাইবার বা আঁশের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে।  

উপাদানগুলোর কার্যকারিতা সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, এতে ব্যবহৃত কপার দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করে এবং জিংক ঘামের ফলে তৈরি হওয়া সালফার যৌগগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। আর অতিরিক্ত আর্দ্রতা ও বাইরের দুর্গন্ধ শুষে নেয় আগ্নেয়গিরির ছাই। 

প্রতিষ্ঠানটির মতে, বারবার ধোয়ার ঝামেলা না থাকায় এবং সুতার বুনন উন্নত হওয়ায় সাধারণ টি-শার্টের তুলনায় এই শার্ট দীর্ঘদিন টেকসই থাকবে।  

জানা যায়, ‘হেরকশার্ট ভি৫.০’-এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৯ হাজার টাকা)। 

আগামী নভেম্বরের শুরুতেই এটি বাজারে আসবে। প্রাথমিকভাবে টি-শার্টটি কেবল কালো রঙে পাওয়া যাবে। তবে পরবর্তীতে নেভি ব্লু, বারগান্ডি এবং গাঢ় সবুজ রঙেও এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।