মালদ্বীপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে সাপ্তাহিক তালিম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন এর পরিচালনায় ও মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা মোঃ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর ইসলামী বিষয়াবলি নিয়ে সাপ্তাহিক তালিম ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে রাত ১২টায় দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী মাওলানা মোঃ নজরুল ইসলাম।
এ সময় মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান সহ মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ উপস্থিত মুসল্লিরা গভীর ধর্মীয় অনুভূতি ও আন্তরিকতার সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের নিরাপত্তা ও সফলতা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি:
