রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

হোসেনপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

হোসেনপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশের দায়িত্ব পালনে প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সরবরাহের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে পোশাক তুলে দেন।
 

এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনকে সহযোগিতা এবং জনসাধারণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনে তাদের উৎসাহিত করা এবং কর্মপরিবেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
পোশাক পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: