মাগুরায় গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির আয়োজনে আলোচনা সভা, বৃত্তি পরীক্ষার পুরস্কার ও মাসিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাগুরা শহরের জজ কোর্টের সামনে গ্লোরিয়াস ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন ড্রাগস লিমিটেড, মাগুরার পরিচালক সৌমেন্দ্রনাথ, আলোকদিয়া-পুখুরিয়া হাইস্কুলের শিক্ষক মুজাহিদুল ইসলাম, ওপেন ইউনিভার্সিটির ডি.আর.ডি. এস এম মুস্তাফিজুর হক, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জাহিদুল ইসলামসহ গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির প্রধান পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মো: সাব্বির হোসেন।
অনুষ্ঠানে গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এ বছর ১৮ জন
বৃত্তি অংশগ্রহণ করেন। এরমধ্যে ট্যালেন্টপুলে ১৭জন শিক্ষার্থী নির্বাচিত হয়। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মাসিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পরীক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে গ্লোরিয়াস ক্যাডেট একাডেমির ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক উভয় ধরনের ব্যবস্থা রয়েছে।
একাডেমির ক্লাস কার্যক্রম তিনটি শিফটে পরিচালিত হয়। প্রথম শিফট সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফট বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এবং নাইট কেয়ার কার্যক্রম সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হয়।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
