মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদের পার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আজ ৮ আগস্ট (২০২৬) শনিবার পরিদর্শকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের খোঁজখবর নেন এবং সার্বিক নিরাপত্তা ও আয়োজন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি, পাকুন্দিয়া: মো : রেজুয়ানুল হক।
