সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গান গেয়ে ভিডিও শেয়ারের আহ্বান কন্যা আলিফের

গান গেয়ে ভিডিও শেয়ারের আহ্বান কন্যা আলিফের

গান গেয়ে ভিডিও শেয়ারের আহ্বান কন্যা আলিফের


বাংলা গানের কিংবদন্তিতুল্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামী ৯ আগস্ট। ২০২০ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা। তার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলতে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন তার কন্যা ও সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন।

বুধবার (৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে আলিফ সবাইকে এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, ‘এই দিনটাকে স্মরণ করতে আমার একটা ছোট্ট অনুরোধ শিল্পী, সংগীতশিল্পী কিংবা শুধু গান ভালোবাসেন, এমন সবাইকে। স্টুডিওর দরকার নেই, নিখুঁত রেকর্ডিংয়েরও প্রয়োজন নেই। বাসায়, গাড়িতে, আড্ডায় কিংবা রিহার্সালে যেখানেই ইচ্ছা, আব্বুর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে বা গুনগুন করে একটি ছোট্ট ভিডিও শেয়ার করুন।’

আলিফ স্পষ্ট করে জানান, এটি কোনো প্রতিযোগিতা বা আনুষ্ঠানিক আয়োজন নয়। বরং একজন কিংবদন্তিতুল্য শিল্পীর সৃষ্টিকে ভালোবাসা থেকে সম্মিলিতভাবে স্মরণ করার একটি আন্তরিক প্রয়াস।

তার ভাষায়, ‘এটা কোনো আয়োজন নয়, কোনো প্রতিযোগিতাও নয়। শুধু একজন মানুষের সৃষ্টিকে ভালোবাসা থেকে একসঙ্গে স্মরণ করার একটি ছোট্ট চেষ্টা। আপনাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এখনো সেটাই তার সবচেয়ে সুন্দর উত্তরাধিকার।’