কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলা থেকে 'বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি'র সদস্যদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ-২০২৬। এই আনন্দ যাত্রায় কিশোরগঞ্জ থেকে ৩টি বাসে করে মোট ১৪৯ জন সদস্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।
ভ্রমণটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। পুরো আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মো. হিমু এবং কোষাধ্যক্ষ মো. আবু হানিফসহ আরও অনেকে।
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা সমিতির সদস্যরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, সৈকতের নোনা জলে সাঁতার কেটে এবং নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে দারুণ সময় কেটেছে। ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান তারা।
আয়োজন সম্পর্কে সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, "একসাথে এত বিপুল সংখ্যক মানুষের নিয়ন্ত্রণ এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা বেশ কঠিন একটি কাজ। আমাদের এই সমিতি বিশাল একটি পরিবার, সবাই একসাথে
আসতে পারলে আরও বেশি খুশি হতাম। যারা এবার আসতে পারেননি, আশা করছি ভবিষ্যতের কর্মসূচিগুলোতে তাদেরকে আমরা পাশে পাব।"
তিনি এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভ্রমণ শেষে সকলে যেন সুন্দর ও নিরাপদে নিজ নিজ ঘরে ফিরতে পারেন সেই কামনা করেন।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
