বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৯ আগস্ট থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত। জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন সময়ের মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং দর্শকদের জন্য সব প্রদর্শনী থাকবে বিনামূল্যে উন্মুক্ত।
উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’, যেখানে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ অনেক গুণী শিল্পী