সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আপনি আমার পিতার মতো’, মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট

‘আপনি আমার পিতার মতো’, মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট

‘আপনি আমার পিতার মতো’, মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রবীণ এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা দেব।

শুক্রবার (৭ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, “আপনি আমার কাছে সবসময়ই একজন পিতার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনি যা প্রাপ্য তা সবই কামনা করছি।”

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিঠুন। হাসপাতাল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল।

অস্ত্রোপচারের পর মিঠুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছে। তবে, ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বেলা সাড়ে ১১টার পর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

‘ডিসকো ড্যান্সার’খ্যাত মিঠুন চক্রবর্তী টালিউড ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হন তিনি। ‘সারদা কাণ্ডের’ পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়লেও ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে আবারো আলোচনায় আসেন এই অভিনেতা।