শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে এড,জাহাঙ্গীর আলম মোল্লার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে এড,জাহাঙ্গীর আলম মোল্লার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে এড,জাহাঙ্গীর আলম মোল্লার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। 

 

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শহরের হোটেল শেরাটনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সাংবাদিক সম্মেলনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা লিখিত বক্তব্যে বলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে তাড়াইল-করিমগঞ্জে তিনি নিজে বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল করে আসছেন। তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন,২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭৩টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হলেও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের ত্যাগী নেতাকে গুরুত্ব দেওয়া হবে।

নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ ইতিহাস উপস্থাপন করে এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা দাবি করেন, ১৯৭৮ সাল থেকে ছাত্রদল-যুবদল-বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দলের দুর্দিনে কাজ করে এসেছেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বারবার নির্যাতন-কারাবরণের শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন যে বয়সজনিত কারণে ৮৭ বছর বয়সী ড.এম ওসমান ফারুক শারীরিক ও মানসিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযোগী নন। ফলে এই আসনটিতে বিএনপি পরাজয়ের ঝুঁকিতে আছে বলে তিনি মনে করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি দাবি জানান স্থানীয় নেতাকর্মীদের মতামত ও জন  আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে  (এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার) নামেই যেন কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনের শেষে তিনি দলের হাইকমান্ডের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।