সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় শোভন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত: সাহারা ফুটবল একাদশের জয়

পাকুন্দিয়ায় শোভন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত: সাহারা ফুটবল একাদশের জয়

পাকুন্দিয়ায় শোভন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত: সাহারা ফুটবল একাদশের জয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজ (অনার্স কলেজ) মাঠে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো শোভন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। আজকের জমজমাট লড়াইয়ে টিম আলফাকে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনালে নাম লেখায় সাহারা ফুটবল একাদশ।
 

​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় সভাপতিত্ব করেন জনাব মো. সামছুল হক মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. ভি পি কামাল উদ্দিন কামাল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মো. ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ।
 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সভাপতি জনাব মো. মোস্তফা কামাল, পৌর ৫ নং ওয়ার্ডের সভাপতি জনাব মো. জসিম উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দল নেতা জনাব আর এস রনি, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কামাল ফারাবী এবং ছাত্রদল নেতা জনাব মো. আব্দুল্লাহ আল সানি।
​দর্শকদের উপস্থিতিতে ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে পুরো ম্যাচটি অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ সুন্দর ও প্রাণবন্ত এই খেলাটি উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলকে ধন্যবাদ জানান। 

​মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া